চীন-রাশিয়া নয়, পাশ্চাত্যই ‘অক্ষ শক্তি’ গড়ে তুলছে:পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ চীনের সঙ্গে কোন সামরিক জোট গড়ে তুলছে না। তিনি বলেন,আমরা আমাদের সামরিক সহযোগিতার বিষয়ে কিছু কোন বিষয় গোপন করছি না। গত রোববার রাষ্ট্রী টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে পুতিন এ মন্তব্য করেন।

চলতি সপ্তাহের প্রথম দিকে মস্কোয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের মধ্যে বৈঠক হয়। সে সময় তারা দু’দেশের মধ্যে ঘনিষ্ট বন্ধত্বের কথা স্বীকার ও সহযোগিতা আরো বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। রাশিয়া ই্উক্রেনে তার কথিত ‘বিশেষ সামরিক অভিযানে’ সাফল্য লাভের চেষ্টার প্রেক্ষাপটে চীনা প্রেসিডেন্ট মস্কো সফর করলেন।

পুতিনের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, ‘আমরা চীনের সঙ্গে কোন সামরিক জোট গড়ে তুলছি না। তবে হ্যা সামরিক-কারিগরিক ক্ষেত্রে আমাদের মধ্যে সহযোগিতার সম্পর্ক রয়েছে। আমাদের এটি লুকানোর চেষ্টা করছি না।’সব কিছুই স্বচ্ছ।’

পুতিন আরো বলেন যে, পশ্চিমা শক্তিবর্গ আরো আন্তর্জাতিক জোট গড়ে তোলার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি, ইতালি ও জাপানের আদলে ‘অক্ষশক্তি’ গড়ে তোলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট।

তিনি বলেন, আর এ কারণেই পশ্চিমা বিশ্লেষকরা বলছেন যে, পাশ্চাত্য এমন একটি নতুন অক্ষশক্তি গড়ে তোলার চেষ্টা করছে যেমনটি জার্মানি ও ইতালির ফ্যাসিস্ট সরকার এবং সমরবাদি জাপান মিলে একটি অক্ষশক্তি গড়ে তুলেছিল ১৯৩০ এর দশকে ।

এনবিএস/ওডে/সি

Walton Ads