ইরানের মাশহাদে ১০ ভাষায় আসমাউল হুসনা পাঠ

ইরানের আল মোস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা মাশহাদে ১০ ভাষায় মহান আল্লাহর গুণবাচক নামসমূহ অর্থাৎ আসমাউল হুসনা পাঠ করেছেন।

অত্যন্ত মনোমুগ্ধকর ও হৃদয়গ্রাহী সুরে আসমাউল হুসনা পাঠ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। ফার্সি, উর্দু, হিন্দি, ফরাসি, ইংরেজি, পর্তুগিজ, জার্মানিসহ বিভিন্ন ভাষায় ধারণকৃত মহান আল্লাহর গুণবাচক নামের তাভশিহ সম্প্রতি ইরানের তিন নম্বর টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়।
খবর পার্সটুডে/ এনবিএস/ ২০২৩/একে

Walton Ads