সিরিয়ায় মার্কিন বাহিনীর ‘উস্কানিমূলক তৎপরতা’ প্রতিবাদ রাশিয়ার
সিরিয়ায় মার্কিন বাহিনীর ‘উ্স্কানিমুলক কর্মকান্ডের’ প্রতিবাদ জানিয়েছে দেশটিতে মোতায়েন রুশ বাহিনী। তাস এ খবর জানায়।
রাশিয়ার সিনিয়র একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গত শুক্রবার সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের হাসাকেহ প্রদেশে কয়েক বছর ধরে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা সেখানে স্থানীয় কুর্দী সশস্ত্র গ্রুপের সঙ্গে জোট বদ্ধহয়ে সন্ত্রাসী সংগঠন আইএসের বিরুদ্ধে লড়াই করে। এখনো আইএসের অবশিষ্টদের বিরুদ্ধে যুদ্ধ করছে।
সিরিয়ায় রাশিয়ার বাহিনীর প্রধান রিয়ার এডমিরাল ওলেগ গুরিনভ জোটকে দেয়া তার তাদের প্রতিবাদে বলেছেন, মার্কিন সেনারা হাসাকেহতে ‘উ্স্কানিমূলক তৎপরতা চালাচ্ছে।’ তিনি বলেন, সম্মত অঞ্চলের বাইরে দু’বার মার্কিন সেনাদের দেখতে পেয়েছে রুশ বাহিনী। এ ঘটনার সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। গুরিনভ বলেন, তুর্কী-রুশ যৌথ টহল তথাকথিত সন্ত্রাসবিরোধী জোটকে দেইরুনা-আগা ও সারামসাকের কাছে অবিরোধপূর্ণ রুটে দেখতে পেয়েছে। রাশিয়া এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে তাদের প্রতিপক্ষের কাছে।
৮ বছর ধরে যুক্তরাষ্ট্র-কুর্দী জোট সিরিয়ায় তৎপর রয়েছে। এরপর ২০১৫ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে অবস্থান নিয়ে গৃহযুদ্ধ কবলিত দেশটিতে সেনা মোতায়েন করে। রাশিয়া সিরিয়ায় বিমান ও নৌঘাঁটি স্থাপন করেছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গ্রুপগুলোর ওপর কয়েক দফা বিমান হামলা চালায়। এতে এসব গ্রুপের অনেক সদস্য নিহত হয়। এর আগে তারা মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। যাতে একজন নিহত ও কয়েকজন সেনা আহত হয়।
এনবিএস/ওডে/সি