‘নিরাপত্তা’র কারণে স্টর্মির সাক্ষাৎকার স্থগিত

সাংবাদিক পিয়ের্স মরগান এক টুইটে জানিয়েছেন যে, দৃশ্যত নিরাপত্তার কারণে পর্ণ তারকা স্টর্মি ডেনিয়েলস তার সঙ্গে পরিকল্পিত সাক্ষাৎকার আকস্মিকভাবে স্থগিত করেছেন। গত শুক্রবার রাতে তার এ সাক্ষাৎকার গ্রহণ করার কথা ছিল। তবে স্টর্মি ভালই আছেন বলে আশা করেন তিনি। ফক্স নিউজের ন্যাশনাল করেস্পডেন্ট মরগানের সাক্ষাৎকারটি সেন্সরহীনভাবে প্রচারিত হওয়ার কথা ছিল।

গত বৃহস্পতিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম অভিযুক্ত হওয়ার ঐতিহাসিক ঘটনার পর এটি হতো স্টর্মির প্রথম সাক্ষাৎকার। নির্বাচনী প্রচারণায় কথিত জালিয়াতি ও গোপন অর্থ প্রদানের অভিযোগে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়। এরই ভিত্তিতে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। সাংবাদিক মরগান নিউইয়র্ক পোস্টেরও কলামিস্ট।

এনবিএস/ওডে/সি

 

Walton Ads