চীনের জঙ্গী বিমানের তাইওয়ান প্রণালী অতিক্রম
চীনের জঙ্গী বিমানগুলো তাইওয়ান প্রণালীতে দু’পক্ষের বিভক্তকারী রেখা অতিক্রম করেছে আজ শনিবার সকালে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। বেইজিং দ্বীপটির কাছে সামরিক তৎরতা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে।
মন্ত্রণালয় জানায়, সাধারণভাবে দু’পক্ষের বিভাজন এ রেখা অতিক্রম করেছে ১০টি চীনা বিমান। এর মধ্যে ছিল ৯টি জঙ্গী বিমান ও ১টি সামরিক ড্রোন। প্রতিদিনই চীন এভাবে সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে তাইওয়ান চীনা জঙ্গী বিমানগুলোকে সরে যেতে ও সতর্ক করতে তারা তাদের যুদ্ধ বিমান পাঠায়। সেই সঙ্গে ক্ষেপনাস্ত্র ব্যবস্থাও এ ঘটনা পর্যবেক্ষণ করে।
চীন তাইওয়ানকে তার নিজ ভূখন্ড বলে দাবি করে। দেশটি কয়েক বছর ধরে দ্বীপ অঞ্চলটির কাছে বিমান পাঠাচ্ছে বলে তাইপেই অভিযোগ করছে। কমিউনিষ্ট চীনের এ বিচ্ছিন্ন দ্বীপটিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু আছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে, চীন সুপরিকল্পিতভাবে সামরিক তৎপরতা চালিয়ে উত্তেজনার সৃষ্টি করছে। এতে শান্তি ও স্থিতিশীলতা উপেক্ষিত হচ্ছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাইইং-ওয়েন লাটিন আমেরিকা সফরের পথে ট্রাঞ্জিট হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। চীন হুমকি দিয়েছেন যে, ওয়েন যদি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পীকার কেভিন ম্যাককারথির সঙ্গে বৈঠক করেন তাহলে তারা অনির্দিষ্ট পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। ওয়েন শুক্রবার গুয়েতেমালা যান। সম্পর্ক জোরদারে এ সফরে গেছেন তিনি।
এনবিএস/ওডে/সি