ডলারের বিপরিতে ইউয়ানের দিকে ঝুঁকছে রাশিয়া
রাশিয়া অন্যান্য দেশের সঙ্গে বানিজ্যের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা হিসেবে চীনের ইউয়ানের দিকে ঝুঁকে পড়ছে। অধিকাংশ বৈশ্বিক আর্থিক ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর রাশিয়া পশ্চিমা অবরোধের প্রভাব কমাতে এ বিকল্প পথ অনুসরণ করছে।
অর্থনীতিকে সচল রাখতে মস্কো চীনের দিকে ঝুঁকে পড়েছে এবং ক্রমবর্ধমান হারে ইউয়ানকে ব্যবহার করছে। দুই দেশের মধ্যে বানিজ্যের পরিমান গত বছর রেকর্ড পরিমান বেড়ে ১৯ হাজার কোটি ডলার দাঁড়ায়।
এসব লেনদেনের অধিকাংশ চীন ও রাশিয়ার নিজস্ব মুদ্রায় হয়েছে। যুক্তরাষ্ট্রের দুই প্রধান ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দেশ চীন ও রাশিয়া বিশ্বব্যাপী ডলারের প্রাধান্য মোকাবিলা করার চেষ্টা করছে।
এনবিএস/ওডে/সি