হিজাব না পড়ায় দুই নারীর মাথায় দই ঢেলে দিল এক ব্যক্তি (ভিডিও)

 ইরান জুড়ে চলা নওরোজ (ইরানি নববর্ষ) উৎসবের মধ্যে মাশহাদ নগরীতে মা-মেয়ে হিজাব না পরে দোকানে যাওয়ায় কট্টরপন্থি এক ব্যক্তির রোষানোলে পড়েন। এরপর হিজাব না পড়ার দায়ে ওই দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে  জনশৃঙ্খলা বিঘ্নিত করার দায়ে ওই আক্রমণকারী ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওঠে সমালোচনার ঝড়।

এতে দেখা যায়, একজন মধ্যবয়স্ক এবং একজন অল্প বয়সী নারী কিছু কেনাকাটা করতে দোকানে ঢুকছেন। মধ্যবয়সী নারীর মাথায় হিজাব থাকলেও সেটা পেছনে সরে গিয়ে তার মাথার বেশিরভাগটাই খোলা এবং চুল দেখা যাচ্ছে। তরুণীর মাথায় হিজাব নেই।

হঠাৎ করে এক ব্যক্তি উত্তেজিত হয়ে দোকানে প্রবেশ করেন এবং ধমকের সুরে তরুণীর সঙ্গে কথা বলতে শুরু করেন। তরুণী কিছুটা ভয় পেয়ে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই ব্যক্তি পাশে দোকানের শেলফে রাখা একটি দইয়ের বাটি তুলে নিয়ে মেয়েটির মাথায় দই ঢেলে দেয়। তারপর তার সঙ্গে থাকা নারীর মাথাও দইয়ের বাটি ছুড়ে মারে। এরপর হামলাকারীকে দোকান থেকে ধাক্কা দিয়ে বের করে দেন দোকানদার।

ইরানের বিচার বিভাগ বলেছে, ইরানে জনসম্মুখে চুল খোলা রাখা অবৈধ। ওই দুই নারীকে তাদের চুল দেখানোর জন্য আটক করা হয়েছে। জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য দই ঢেলে দেওয়া ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

বাধ্যতামূলক হিজাব পরা বন্ধের দাবিতে দেশটিতে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর এই ঘটনা ঘটল। ওই বিক্ষোভের সূত্রপাত ঘটেছিল মাশা আমিনি নামে ২২ বছরের এক তরুণীর নীতি পুলিশের হেফাজতে মৃত্যু ঘিরে

এনবিএস/ওডে/সি

Walton Ads