কানাডার পূর্বাঞ্চলে প্রবল তুষার ঝড়ে ২ জনের মৃত্যু: বিদ্যুৎহীন ১০ লাখ
২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ তুষার ঝড়ে গাছপালা পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের তার ছিড়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে মন্ট্রিল নগরী। এর ফলে দেশটিতে বড়ধরণের বিদ্যৃৎ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।
প্রবল তুষারপাতে গাছের ডালপালা বিদ্যুত লাইনের ওপর পড়ে অধিকাং শ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে লোকজনকে বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন ও বরফাচ্ছাদিত গাছের থেকে দুরে থাকার পরামর্শ দিয়েছে। বুধবার এক ব্যক্তি গাছ পড়ে মারা যান। বৃহস্পতিবার বাড়ির আঙ্গিনার একটি গাছের ডাল কাটার চেষ্টার সময় ৬০ বছরের এক ব্যক্তি তার চাপায় মারা যান।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন থাকেন। ১৯৯৮ সালের তুষার ঝড়ের পর এটি কুইবেক প্রদেমে সবচেয়ে বড় বিদ্যুত বিপর্যয়ের ঘটনা। সে সময় কয়েক সপ্তাহ ধরে প্রদেশটিতে বিপর্যয়কর পরিস্থিতি বিরাজ করে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখন মন্ট্রিলে রয়েছেন। তিনি পরিস্থিতিকে মন্ট্রিলবাসীদের এবং তুষার ঝড় আক্রান্তু অঞ্চলটির লোকজনের জন্য অত্যন্ত কঠিন বলে বর্ণনা করেন।
এনবিএস/ওডে/সি