আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালালো ইরান

 ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি আত্মঘাতী সামরিক ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে। নতুন ড্রোনটির নাম রাখা হয়েছে 'মিরাজ-৫৩২' এবং তরুণ ইরানি বিশেষজ্ঞরা এই ড্রোন তৈরি করেছেন। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর জানায়।

আইআরজিসির স্থল বাহিনী ড্রোনটি ব্যবহার করবে। এর উৎপাদন শুরু হয়েছে। আইআরজিসির শাখার গবেষণা ও স্বনির্ভর জিহাদ অর্গানাইজেশনের প্রধান জেনারেল আলী কুহেস্তানি জানান, এই ড্রোনটির পাল্লা ৪৫০ কিলোমিটার এবং  ১২ হাজার ফুটের ওপরে টানা তিন ঘণ্টা উড়তে পারে।

এছাড়া ড্রোনটি গাড়ির উপর থেকে উড়ানো যেতে পারে। জেনারেল কুহেস্তানি জানান, এই ড্রোনটি ৫০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ড্রোনটি খুব সহজ পদ্ধতিতে  অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়।

কোন নিরপেক্ষ সূত্রে আত্মঘাতি এ ড্রোন উৎপাদনের বিষয় যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে। এ ছাড়া ইয়েমেনে যুদ্ধরত হুতি বিদ্রোহীরা দেশটির তৈরি ড্রোন ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads