বিপাকে পড়ে ক্ষমা চাইলেন বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা
শ্রদ্ধা জানাতে আসা শিশুকে ‘আপত্তিকর প্রস্তাব’ দেওয়ার ঘটনায় বিতর্কের পর ক্ষমা চাইলেন তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। বিপাকে পড়ে শেষ পর্যন্ত শিশুটির পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক শিশুর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করছেন নোবেলজয়ী দালাই লামা। এ ছাড়া নিজের জিহ্বা বের করে ওই শিশুটিকে তা চুষতে বলেন তিনি। এক পর্যায়ে শিশুটির দিকে ঝুঁকে যান।
। এটিকে শিশুদের প্রতি যৌনতা বলে সমালোচনা করেন অনেকে।
এনবিএস/ওডে/সি