সাগরে ভাসছে ১২০০ অভিবাসী : চলছে উদ্ধারের চেষ্টা 

ইতালির নৌবাহিনী সিসিলির উপকুলে অতিরিক্ত যাত্রী বোঝাই দু’টি নৌযানের প্রায় ১২০০ অভিবাসীকে উদ্ধারের দু’টি বড় ধরণের অভিযান শুরু করেছে।একটি মাছ ধরার নৌযানে প্রায় ৮০০ অভিবাসী এবং অপরটিতে ৪০০ অভিবাসী রয়েছে। তারা ইউরোপে যাওয়ার আশায বিপদ সংকুল সাগর পাড়ি দেয়ার চেষ্টা করছেন। 

ইতালির উপকুল রক্ষীরা গত শুক্রবার থেকে অভিযান চালিয়ে প্রায় ২০০০ অভিবাসীকে উদ্ধার করেছে। এসময় বোট ক্রসিংয়ের সময় গত শনিবার অন্তত ২ জন অভিবাসী নিহত ও ২০ জন হন বলে জানা গেছে।

গত বছরের একই সময়ের তুলনায় এ বছর ইতালিতে অভিবাসী আগমন অনেক বেড়েছে। দেশটির ডানপন্থী সরকার অনিয়মিত অভিবাসী আগমন রোধের চেষ্টা সত্ত্বেও তা কমছে না।

৪০০ অভিবাসী নিয়ে নৌযানটি লিবিয়ার তবরুক থেকে এসেছে । সোমবার সন্ধ্যা পর্যন্ত তাদেরকে কোন সহায়তা দেয়া হয়নি। অভিবাসীদের দুর্দশা সম্পর্কিত আন-অফিসিয়াল হটলাইন এলার্ম ফোন একথা জানায়। অবশ্য গত রোববারই তারা ইতালি, গ্রিস ও মাল্টা কর্তৃপক্ষের কাছে দুর্দশাগ্রস্থ অভিবাসীর জন্য জরুরী সাহায্যের আবেদন জানায়।

জার্মান এনজিও সী-ওয়াচ ইন্টারন্যাশনাল জানিয়েছে,  মাল্টার পানি সীমায় থাকার সময় দু’টি নৌযানের একটি কাছে দু’টি বানিজ্যিক জাহাজ এসেছিল কিন্তু মাল্টা সরকার অভিবাসীদের উদ্ধার কাজে সহায়তা না করতে তাদেরকে নির্দেশ দেয়। এর পরিবর্তে একটি জাহাজকে নৌযানটিতে জ্বালানী ও পানি সরবরাহ করতে বলা হয়। মাল্টা সরকার অবশ্য এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।

এলার্ম ফোন জানায়, তারা নৌযানটির আরোহীদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানান, নৌযানটি এখন ক্যাপো পাসেরোর দক্ষিণপূর্বে ইতালির পানি সীমায় রয়েছে। নৌযানটি সাগরে ভাসছে। এক মহিলা আরোহী জানান, এতে কোন ক্যাপ্টেন নেই এবং কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। তাদের চিকিৎসা দরকার।

সাইরাকাসের দক্ষিণপূর্বে ৮০০ অভিবাসীবাহী নৌযানটি থেকে উদ্ধারের কাজ চলছে। কিন্তু অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায নৌযানটি থেকে লোকজনকে উদ্ধার বেশ জটিল হয়ে পড়েছে বলে ইতালির উপকুল রক্ষীরা জানিয়েছেন। এ নৌযানটি কোথা থেকে যাত্রা করেছিল তা পরিস্কার জানা যায়নি। সপ্তান্তে অন্য কয়েকটি নৌযান ইতালির লাম্পেডুসা দ্বীপে পৌঁছেছে। ইউরোপ অভিমুখী অভিবাসীদের প্রধান বন্দর হলো এ দ্বীপ। 

এনবিএস/ওডে/সি

Walton Ads