নিউজিল্যান্ডে প্রথমবার পুরুষ ও মহিলা মন্ত্রীর সংখ্যা সমান

নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম বারের মতো পুরুষ ও মহিলা পূর্ণ মন্ত্রীর সদস্যের সংখ্যা সমান হয়েছে। গত ফেব্রুয়ারিতে গঠিত এই মন্ত্রীপরিষদে এখন ১০ জন পুরুষ ও ১০ জন মহিলা সদস্য রয়েছেন। বিবিসি

নর্থল্যান্ডের মাউরি বংশোদ্ভূত এমপি মিসেস উইলো জিন প্রাইমকে পূর্ণ মন্ত্রী করা হলে পুরুষ ও মহিলার সংখ্যা সমান হয়ে পড়ে।

প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, দারুণ একটা ব্যাপার ঘটেছে। নিউজিল্যান্ডের জনসংখ্যা যেমন প্রায় সমান, ঠিক তেমনি পূর্ণ মন্ত্রীর সংখ্যাও সমান হলো।    

২০২০ সালের নির্বাচনের পর যে পার্লামেন্ট গঠিত হয়, সেটা বিশ্বের মধ্যে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। যেখানে ওইসিডিতে মহিলা আইন প্রণেতা সংখ্যা সবচেয়ে বেশি এবং এলজিবিটিকিউ এমপি হিসেবে রয়েছেন বেশ কয়েকজন মাউরি বংশোদ্ভূত ব্যক্তি।    

বুধবার ১০ জন করে পুরুষ ও মহিলা পূর্ণ মন্ত্রী পদ চূড়ান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা ও যোগ্যতার বিচারেই জিন প্রাইমকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে। তিনি যুব মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছেন। জিন প্রাইম মন্ত্রী হওয়ায় আরেকটি রেকর্ড সৃষ্টি হয়েছে। মন্ত্রী পরিষদে মাউরি বংশোদ্ভূত রয়েছেন ৬ জন।

ক্রিস হিপকিন্স গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি গত তিন মাসে এ নিয়ে তিনজন মহিলাকে পূর্ণ মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। জিন প্রাইমের আগে গত ফেব্রুয়ারি মাসে গিনি অ্যান্ডারসন ও বারবারা এডমন্ডসকে পূর্ণ মন্ত্রী করা হয়। এই দুইজন ওয়েলিংটন ভিত্তিক এমপি।     

উল্লেখ্য, ২০২০ সালে নিউজিল্যান্ড পার্লামেন্টের সাধারণ নির্বাচনে বিজয়ী ১২০জন সদস্যের মধ্যে ৫৮জনই হচ্ছেন মহিলা।

এনবিএস/ওডে/সি

Walton Ads