বিশ্বে প্রথম এইচ৩এন৮ ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু
৫৬ বছর বয়সী এক চীনা মহিলা এইচ৩এন৮ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সাধারণত ভাইরাসের এই স্ট্রেনটি মানবদেহে আক্রমণ করে থাকেনা। তবে ভাইরাসের এই স্ট্রেনটি মানুষের মধ্যে সংক্রামক নয় বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
দেশটির দক্ষিণ প্রদেশের গুয়াংডং এর বাসিন্দা ছিলেন তিনি। তিনিই ছিলেন তৃতীয় সংক্রমিত ব্যাক্তি যিনি কিনা এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় ভুগছিলেন বলে মঙ্গলবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এর আগে গত বছরেও সনাক্তকারী দুজন চীনের ছিলেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তিনি চলতি বছরের ফেব্রুয়ারির ২৩ তারিখ হতে জ্বরে ভুগছিলেন। পরে মার্চের ৩ তারিখে তাকে হাসপাতাল ভর্তি করার পর ১৬ তারিখে মারা যান। আনাদুলু
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্যটি প্রথম জানিয়েছে। ৪৪ লাখ লোকের বাস জংশেন শহরের মানুষের মধ্যে এভিয়ান ইনফ্লুয়েঙ্কার প্রাদুর্ভাব দেখা যায়।
সাধারণত মুরগির শরীরে এটি দেখা যায়। যদিও এর আগে মুরগি ও অন্যান্য বন্য পাখির শরীর হতে বার্ড ফ্লু সংক্রমিত হওয়ার ঘটনা হরহামেশাই দেখা গেছে।
তবে মানুষের মধ্যে এইচ৩এন৮ ভাইরাসটি ব্যাপকহারে না দেখা গেলেও পাখিদের মধ্যে এটি খুব সাধারণ। এছাড়াও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদেরও এই ভাইরাসে সংক্রমিত হওয়ার কথা জানা গেছে। কিন্তু মানুষ থেকে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটিকে নিয়ে তাই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।
এনবিএস/ওডে/সি