টেক্সাসে গরুর ফার্মে বিস্ফোরণে পুড়ে গেছে ১৮ হাজারেরও বেশি গরু
বিস্ফোরণের ফলে ফার্মটির একজন শ্রমিকককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফায়ার কর্মীরা। চলতি সপ্তাহের সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাতে ডিমিট শহরের সাউথ ফর্ক ডেইরি নামক একটি পারিবারিক ফার্মে এই আগুনের সূত্রপাত হলেও শুক্রবার (১৪ এপ্রিল) এসব তথ্য আসে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে। শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা ছবিতে আগুন ও বিস্ফোরণের পর কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। ফার্মটি অঙ্গরাজ্যের ৬৬ মাইল দক্ষিণে আমারিলো শহরে অবস্থিত।
পুলিশ ও জরুরি সেবাদানকারী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেসময় তারা ফার্মের মধ্যে আটকা পড়া একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আগুন ও ধোঁয়ায় মারা যাওয়া গরুর একদম সঠিক সংখ্যা বলতে পারেনি শেরিফের কার্যালয়। তবে পুলিশ ও কর্তৃপক্ষ বলছে, ফার্মটির প্রায় ১৮ হাজার গরু মারা গেছে।
ক্যাস্ট্রো কাউন্টি শেরিফ অফিস ও ডিমিট ফায়ার সার্ভিসের পক্ষ হতে হার্ট ও নাজারেথ প্রথম এই বিস্ফোরণের বিষয়ে জানতে পারেন। ৪ হাজার ২শত মানুষের বাস ছোট এই শহরটিতে। এসময় একজন ফার্মের ভেতরে আটকা পড়লেও পরে তাকে উদ্ধার করে লুব্বক হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে শেরিফ অফিস।
এদিকে স্থানীয় ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ডেইরি ফার্মের অভ্যন্তরের যন্ত্রপাতি মিথেন গ্যাসের সংস্পর্শে আসায় অথবা ওই যন্ত্রের মধ্যে জমে থাকা মিথেন গ্যাস থেকে বিস্ফোরণটি ঘটতে পারে। আর এতেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
এনিমেল ওয়েলফেয়ার ইনস্টিটিউট বলছে, এক দশকের মধ্যে এটি ছিল খুব ভয়াবহ বিস্ফোরণ। আমরা খুবই ব্যাথিত। অগ্নিকান্ডের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে । বিশ্বাস করছি খুব দ্রুত বিস্ফোরণের মূল কারণ বেরিয়ে আসবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির তদন্তে কাজ চলছে। জানা যায় এই ফার্মটি দেশের অন্যতম একটি দুগ্ধ উৎপাদনকারি প্রতিষ্ঠান। যেটি কিনা ১৪৭ মিলিয়ন পাউন্ড দুধ উৎপাদন কএ থাকে। স্কাই নিউজ
এর আগে ২০১৯ সালে টেক্সাস কমিশন অন এনভায়রোন্টমেন্টাল কোয়ালিটি (টিসিইকিউ) ফার্মটিকে গবাদি পশুর সংখ্যা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ ২০ হাজারের অনুমোদন করে। এছাড়াও এডব্লিউআইয়ের এক তথ্যে দেখা যায়, ২০১৩ সাল থেকে এ ঘটনার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন খামারের প্রায় সাড়ে ৬০ লাখ প্রাণী শস্যাগারে লাগা আগুনে পুড়ে মারা গেছে। সেগুলোর মধ্যে প্রায় ৬০ লাখ মুরগি ও প্রায় সাড়ে ৭ হাজার গরু ছিল।
জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে প্রায় ৩০ লাখ খামারের প্রাণী মারা গেছে।
টিসিইকিউয়ের মূখপাত্র ভিক্টোরিয়া কান বলেন, মৃত গরুগুলো সঠিক উপায়েই ডিসপোজ করা হবে। দুখজনক হচ্ছে সংস্থাগুলো বিস্ফোরণের পর পরিবেশের উপর এর ক্ষতিকর প্রভাবের বিষয়ে সচেতন নয়।
এনবিএস/ওডে/সি