তুরস্কের তৈরি পিস্তল দিয়ে আতিক হত্যাকাণ্ড ঘটে

ভারতের অনলাইন দি প্রিন্টের এ প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের তৈরি ২টি পিস্তল দিয়ে দেশটির সাবেক এমপি আতিক ও তার ভাই আশরাফকে হত্যা করা হয়। প্রতিবেদনে এও বলা হয়েছে ঘাতকদের সেখানে এ হত্যাকাণ্ড ঘটাতে কোনো শক্তিশালী গ্যাং পাঠিয়েছিল। ঘাতকরা এ হত্যাকাণ্ড ঘটনানোর ২দিন আগে ঘটনাস্থলে গিয়ে রেকি করেছিল। মুহূর্তের মধ্যে হত্যাকাণ্ড ঘটাতে ঘাতকরা বেশ পারদর্শী বলেও বলছে দি প্রিন্টের প্রতিবেদনটি।

এ হত্যাকাণ্ডে অংশ নেয় তিনজন ঘাতক। একজনকে ঘটনাস্থল থেকে আটক করতে সমর্থ হয় পুলিশ। বাকি দুজনকেও গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উত্তর প্রদেশ পুলিশ আরো বলছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তলের একটি হচ্ছে জিগানা এফ অটোমেটিক ও আরেকটি হচ্ছে গিরসান নাইনএমএন প্যারাবেলাম পিস্তল। এসব পিস্তল দিয়ে একনাগারে ১৫টি গুলি করা যায়।

গ্রেপ্তারকৃত তিনজন হচ্ছে লভলেশ তিওয়ারি, অরুণ মাউরিয়া ও সানি সিং। এদের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে। মাউরিয়া কাশগঞ্জের বাসিন্দা। লভলেশের বাড়ি বান্দা ও আরেকজনের বাড়ি হামিরপুরে। এদের একজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের মামলা, অন্যজনের বিরুদ্ধে ইভটিজিংএর মামলা রয়েছে।

হত্যাকাণ্ডের সময় ওই তিন ব্যক্তির একজনের হাতে ক্যামেরা, আরেকজনের হাতে মাইক্রোফোন ও তৃতীয়জন তাদের সহযোগিতা করছিল। মাইক্রোফোনে এনসিআর নিউজের লোগো ছিল। এদের একজন পুলিশের গুলিতে আহত হয় এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের আরেক সদস্য আহত হয়েছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads