মাত্র ৩০ সেকেন্ডে ঘটে আতিক হত্যাকাণ্ড
ভারতের সাবেক সংসদ সদস্য আতিক আহমেদ তার ভাইকে হত্যার জন্যে মাত্র ৩০ সেকেণ্ড সময় নেয় ঘাতকরা। প্রথমে আতিক আহমেদকে সাংবাদিক ছদ্মবেশী ঘাতক জিজ্ঞেস করে যে কেনো তিনি তার পুত্রের জানাজায় যাননি। আতিক আহমেদের বিরুদ্ধে অন্তত শ’খানেক অপরাধ মামলা রয়েছে।
দুই দিন আগে তার পুত্র আসাদ আহমেদ উত্তর প্রদেশ পুলিশের গুলিতে মারা যায়। আতিক তাকে করা প্রশ্নের উত্তরে যখন বলেন, অনুমতি মেলেনি বিধায় তিনি তার পুত্রের জানাজায় যাননি ঠিক তখনি তার পিছন থেকে গুলি চালায় ঘাতক। মাথায় গুলি বিদ্ধ হয়ে আতিক মাটিতে পড়ে যান। এরপর তার ভাইকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালায় ঘাতক। এসময় তারা ‘সারেন্ডার’ ও ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দেয়। পুলিশ তিনজনকেই গ্রেপ্তার করে।
এনবিএস/ওডে/সি