পাকিস্তানে সবচেয়ে ক্ষমতাধর হলেন সেনাপ্রধান: ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এমন মন্তব্য করে বলেছেন, সেনাপ্রধানের সিদ্ধান্ত অনুসরণ করেন অন্য সবাই। দেশে দুর্নীতিবাজ মাফিয়াদের পক্ষ নেয়ার অভিযোগ তুলে তিনি সামরিক এস্টাবলিশমেন্টের সমালোচনায় এভাবেই মুখরিত হয়ে ওঠেন। শুক্রবার সন্ধ্যায় তিনি জামান পার্কে তার বাসভবন থেকে পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন।
ওই ভাষণে ইমরান খান সুপ্রিম কোর্টের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘আমদানি করা সরকার’ চেষ্টা করছে সুপ্রিম কোর্টকে (প্রধান বিচারপতির ক্ষমতাকে) খর্ব করতে। ইমরান খান বলেন, সেনাবাহিনী দুর্নীতিবাজ মাফিয়াÑ শরীফ এবং জারদারিদের পক্ষ নিয়েছে। তারা নিশ্চিত করতে চায়, যাতে আমি আর ক্ষমতায় ফিরতে না পারি।
তিনি আরও বলেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) নেতৃত্বাধীন জোট সরকার পিটিআই প্রধানের বক্তব্য দেশের ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচারে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। সুপ্রিম কোর্ট ইস্যুতে দেশে সৃষ্ট বিভক্তিতে তিনি গুরুত্বর উদ্বেগ প্রকাশ করেছেন।
ইমরান খান বলেন, এটা হবে দেশের জন্য বিরাট এক ট্রাজেডি।
এনবিএস/ওডে/সি