যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৪

রোববার দেশটির পূর্ব-মধ্যাঞ্চলের আলাবামা অঙ্গরাজ্যের মাহোগানি মাস্টারপিছ নামের একটি নাচের স্টুডিওতে ‘ সুইট ১৬ ‘ নামক জন্মদিনের পার্টিতে এই  গুলির ঘটনাটি ঘটেছে। এসময় ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। নাচের এই স্টুডিওটি অঙ্গরাজ্যের ছোট শহর ডেডেভিলে অবস্থিত যেটি কিনা প্রাদেশিক রাজধানী মন্টোমারি হতে ৬০ মাইল (১০০ কিমি) দূরে অবস্থিত। শহরটিতে ৩ হাজার ২০০ লোক বাস করে।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল বন্দুক হামলাটি শনিবার রাত সাড়ে ১০ টার পর শুরু হয়েছিল। তবে রোববার সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। এমনকি হামলাকারী গ্রেপ্তার বা নিহত হয়েছেন কিনা সে বিষয়েও কছু জানায়নি কর্তৃপক্ষ। পুলিশের সার্জেন্ট জেরেমি বুরকেট বলেন, আমরা সুশৃঙ্খল পদ্ধতিতে সত্য উদ্ঘাটনে কাজ করছি। আমরা ভিকটিমের পরিবারদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ।

স্থানীয় একটি সংবাদপত্র ফিল ডোউডেল নামের নিহত এক ভিকটিমের দাদির বরাত দিয়ে জানা যায় ওই তরুণ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সপ্তাহ খানেকের মধ্যে স্নাতকে ভর্তি হওয়ার কথা ছিল। এর পাশাপাশি জ্যাকসন ইউনিভার্সিটিতে ফুটবল স্কলারশিপেও যোগদানের কথা রয়েছিল। এদিকে রয়টার্স নিহত বাকি তিনজনের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

ফক্সের বরাত দিয়ে প্রকাশ, দেশটিতে উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্দুক হামলা। প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে নৃশংস এসব বন্দুক হামলার ঘটনা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬১টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে যা কিনা ২০২০ সালের তুলনায় ৫২ শতাংশ বেশি। এফবিআই এমন তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে ফক্স নিউজ।

রোববার হোয়াইট হাউজে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমাদের বাচ্চারা কি তবে নির্ভয়ে জন্মদিনের পার্টিতেও যোগ দিতে পারবে না? এসময় ত্রিনি অস্ত্র আইনের বিষয়ে পরিবর্তনের বিষয়ে আবারো তার সিদ্ধান্তের পুনরাবৃত্তি করেন। সম্প্রতি মোট ১৬০ টিরো বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

এদিকে আলাবামার গভর্নর এক টুইট বার্তায় কে আইভি বলেন, আমি আজকের সকালে ডেডেভিলের মানুষগুলোর সাথে শোকাহত। সহিংসতার কোনো স্থান নেই আমাদের দেশে। আমরা আইনের যুগোপযুগী আধুনিকায়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছি।

এনবিএস/ওডে/সি

Walton Ads