‘একান্ত ব্যক্তিগত’ স্মৃতিকথা লিখছেন মালালা

শান্তিতে নোবেল পাওয়া পাকিস্তানি শিক্ষাকর্মী মালালা ইউসুফ জাই ঘোষণা দিয়েছেন ‘মোস্ট পারসোন্যাল বুক ইয়েট’ নামে একটি স্মৃতিকথা নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

সোমবার এ বিষয়টি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেলে শেয়ার করেছেন। তিনি বলেন, ‘অত্যন্ত আনন্দিত যে পরবর্তী বই নিয়ে আমি কাজ করে যাচ্ছি।’

মালালা ইতোমধ্যে তার ‘আই এ্যাম মালালা’ বইটির জন্য আন্তর্জাতিকভাবে খ্যাতি পেয়েছেন। এই বইটি প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে। ঘোষণায় মালালা বলেছেন, তার জীবনের শেষ কয়েক বছর ‘অসাধারণ পরিবর্তন’ দ্বারা চিহ্নিত ছিল, যার মধ্যে ‘স্বাধীনতা, অংশীদারিত্ব এবং শেষ পর্যন্ত নিজেকে খুঁজে পাওয়া’ জড়িত ছিল।

দর্শন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। বিয়ে করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার আসের মালিককে।

এই নোবেল বিজয়ী উল্লেখ করেন, ১৬তম জন্মদিনে তার প্রথম বই প্রকাশিত হয়। আগামী অক্টোবরে সেটির এক দশক পূর্ণ হবে। তিনি বলেন, ‘ তারপর থেকে যা ঘটেছে তা ভাগ করে নিতে এবং যুক্তরাষ্ট্রের অ্যাট্রিয়া বুকস, যুক্তরাজ্যের ওয়েডেনফেল্ড এবং নিকোলসন এবং শিগগিরই আসছে আরও কিছু দেশের লেখকদের সঙ্গে আমার যাত্রার পরবর্তী পদক্ষেপ নিতে আমি উত্তেজিত।’

২০১৪ সালে নোবেল পুরস্কার লাভ করেন মালালা। স্মৃতিকথা ছাড়াও মালালা শিশুতোষ সাহিত্যও রচনা করেছেন। বইয়ের নাম ‘মালালা’স ম্যাজিক পেন্সিল’। সেটি প্রকাশিত হয় ২০১৭ সালে। শরণার্থী অভিজ্ঞতা নিয়ে লিখিত ‘উই আর ডিসপ্লেসড’ প্রকাশিত হয় ২০১৮ সালে।

এই বছরের শুরুতে তিনি অস্কার-শর্টলিস্টে স্থান পাওয়া তথ্যচিত্র ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ ছবির নির্বাহী প্রযোজক ছিলেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads