সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ ভাইয়ের করুণ মৃত্যু, বাবা ও মা গুরুতর আহত
তারা সবাই পাকিস্তানের নাগরিক ছিলেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। জানা যায়, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি রোববার আল বাহা প্রদেশের তায়েফ সড়কে সংঘটিত হয়। এসময় তারা মদিনা থেকে আল বাহাতে ওমরাহ পালন শেষে ফিরছিলেন।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, তাদের বহনকারী গাড়িটি তাইফ সড়কে পৌছালে অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে দূর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় অপর গাড়ির চালকও মারা যান।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতদের বাবা-মাসহ আরও তিন বোন ও দুই ভাই। তবে পরিবারের চার বছর বয়সী এক কন্যা সন্তান ভাগ্যক্রমে বেঁচে যান।
পরে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। নিহতরা হলেন- রিম, সেলিম, মুহাম্মদ, সাউদ ইয়াহিয়া ও হামাদান। তারা সবাই পাকিস্তানের পাঞ্জাব থেকে ভ্রমণ ভিসায় সৌদিতে এসেছিলেন।
জানা গেছে, নিহতদের মধ্যে সবার বড় ভাইয়ের বয়স ১৭ বছর। আর সবার ছোট শিশুটির বয়স ছিল মাত্রা আড়াই বছর। নিহতদেরকে একইদিন আসর নামাজ শেষে সৌদির তাঈফে কবরস্থ করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এনবিএস/ওডে/সি