রুয়ান্ডায় প্রবল বৃষ্টিতে ১২৯ জনের মৃত্যু
রুয়ান্ডায় মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২৯ জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
রুয়ান্ডার মিডিয়ার খবরে বলা হয়, গত সপ্তাহে দেশটিতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এতে দেশটিতে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
রুয়ান্ডার সরকারপন্থী পত্রিকা দ্য নিউ টাইমস জানায়, সম্প্রতি বছরগুলোর হিসেবে এটি হলে দেশটিতে অল্প সময়ের ব্যবধানে এতো বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা।
রুয়ান্ডার পার্বত্য পশ্চিম ও উত্তর অঞ্চল এবং রাজধানী কিগালিতে বর্ষা মৌসুমে ভূমিধসের ব্যাপক আশংকা রয়েছে। রুয়ান্ডার আবহাওয়া বিভাগ জানায়. আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি মাসের প্রথম ১০ দিন বৃষ্টি বেশী হবে।
গত সপ্তাহে রুয়ান্ডার প্রতিবেশী উগান্ডার প্রত্যন্ত রুকুনগিরি জেলায় বন্যার পানিতে ডুবে তিন জনের মৃত্যু হয়। গত বছর রুয়ান্ডায় প্রাকৃতিক দুর্যোগে ২০৫ জন মারা য়ায়। এর মধ্যে বন্যায় ৬৯ জন ভূমিধস ও ঝড়ে মারা যায়।
এনবিএস/ওডে/সি