মে মাসে হঠাৎ ঠান্ডা দিল্লিতে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রীতে

কিছুদিন আগেই তাপপ্রবাহে পুড়ছিল দেশটি। বৃহস্পতিবার সকালে কনকনে ঠান্ডায় জবুথবু দিল্লিবাসী। ঘন কুয়াশায় মুড়ে ছিল দিল্লি।

কাঠফাটা গরমের মে মাসে এমন ঠান্ডা আগে পড়েনি। ১৯০১ সাল থেকে এই প্রথম নাকি শীতল মে মাস দেখল দিল্লি। মৌসম ভবন জানিয়েছে, ১২২ বছরের মধ্যে মে-র গরমে আচমকা এমন ঠান্ডা সকাল দেখা যায়নি।

বিশ্ব উষ্ণায়ণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, উত্তাপ বাড়ছে সমুদ্রের পৃষ্ঠদেশের। নগরোন্নয়ণ যত বেশি হচ্ছে, ততই কংক্রিটের জঙ্গলে সিমেন্ট-বালি-ধাতুর ইমারত তাপমাত্রা শোষণ করে নিচ্ছে। সেই তাপ বেরিয়ে যেতে পারছে না শহর ছেড়ে। ফলে তাপমাত্রা বাড়ছে। বাতাসে কার্বন ডাই অক্সাইডও তাপ শোষণ করে। কাজেই দূষণও এর সঙ্গে জড়িত।

এনবিএস/ওডে/সি

Walton Ads