জাতিসংঘ ইসরায়েল সৃষ্টি করল, ফিলিস্তিন রাষ্ট্র গঠনে অক্ষম কেন:  লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অক্ষমতার জন্য জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, ১৯৪৮ সালে যে পদ্ধতিতে জাতিসংঘ ইসরায়েল রাষ্ট্র গঠন করে একই পদ্ধতিতে তারা কেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারছে না।

লুলা বলেন, ১৯৪৮ সালে জাতিসংঘ কি খুবই শক্তিশালী ছিল যে, তারা ইসরায়েল নামক রাষ্ট্রটি গঠন করতে পেরেছিল। আর ২০২৩ সালে তারা একটি ফিলিস্তিনী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে।

স্পেনে সরকারী সফরের সময় বক্তৃতাকালে লুলা একথা বলেন। তিনি বলেন, আমরা এমন এক বিশ্বে বসবাস করছি যেখানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যবর্গ রয়েছে যারা বিশ্বে অধিকাংশ অস্ত্র রপ্তানি করে। আর তারাই বিশ্বের অধিকাংশ যুদ্ধে জড়িত রয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, নিরাপত্তা পরিষদের সঙ্গে কোন আলোচনা ছাড়াই যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায়। ফ্রান্স ও ব্রিটেন লিবিয়ায় হামলা চালায় তখনো নিরাপত্তা পরিষদে আলোচনা হয়নি। রাশিয়া ইউক্রেনে হামলার সময়ও নিরাপত্তা পরিষদের সঙ্গে কোন আলোচনা করেনি।

আন্তর্জাতিক সংস্থাগুলোতে অসদস্য রাষ্ট্রগুলোর ভূমিকা হ্রাসে বিস্ময় প্রকাশ করে লুলা স্থায়ী সদস্য দেশগুলোর মধ্যে সীমিত হয়ে না পড়তে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। তাই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বাদ দিয়ে এসব বিষয় কেন আমাদেরকে, অন্যান্য দেশকে জড়ানো হচ্ছে, তা আমি ভেবে পাচ্ছি না।  

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘ব্রাজিল স্পেন, জাপান, জার্মানি, ভারত, নাইজেরিয়া, মিসর ও দক্ষিণ আফ্রিকা কেন স্থায়ী সদস্য নয়? দ্বিতীয় বিশ্ব যুদ্ধে জয়ীরা এখন যা ইচ্ছে তাই করবে তা আর হবে না, বিশ্বে এখন অনেক পরিবর্তন ঘটেছে।

তিনি বলেন, আমাদের দরকার একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা যা ভিন্ন পন্থায়। আমি মনে করি, পরিবর্তনের সূচনা করার সময় এসেছে। এখন শান্তির জন্য এখন আমাদেরকে জি-২০ গড়ে তুলতে হবে। আর তা-ই হবে জাতিসংঘ।

এনবিএস/ওডে/সি

Walton Ads