টেক্সাসে অপেক্ষারত লোকজনকে চাপা দিল গাড়ি,  নিহত ৭

যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাস স্ট্যান্ডে অপেক্ষামান লোকজনের ওপর গাড়ি চাপায় ৭ নিহত  এবং আহত ৬ জন  হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে টেক্সাসের ব্রাউনসভিল শহরে বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের মুখপাত্র মার্টিন স্যান্ডোভাল বলেন, অভিবাসীদের থাকার জন্য তৈরি একটি ভবনের বাইরে বাস থামার স্থানে লোকজন অপেক্ষা করছিলেন। এ সময় একটি গাড়িটি এসে তাদেরকে চাপা দেয়।

গাড়ির চালককে আটক করে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো অভিযোগে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চালকও এ সময় আহত হয়। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাউনসভিল শহরটি মেক্সিকো সীমান্তে অবস্থিত। সীমান্ত পেরিয়ে বহু অভিবাসী শহরটিতে আশ্রয় নেয়। দুর্ঘটনাস্থলের ওই ভবনটি মূলত এসব লোকজনদের জন্য তৈরি করা হয়েছে। তবে রোববারের ঘটনায় নিহতদের মধ্যে কোনো অভিবাসী আছে কি না তা জানা যায়নি।

এনবিএস/ওডে/সি

Walton Ads