তুরস্কে ১৪ মে’র নির্বাচনে অংশ নেবে ৩৬টি দল

তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হবে আগামী সপ্তাহে। ১৪ মে’র এ নির্বাচনে যে দলগুলো অংশ নিচ্ছে তার একটি তালিকা দিয়েছে দেশটির নির্বাচনী বোর্ড। ৩৬টি দল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে।

তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কাউন্সিল দলগুলোর এ তালিকা প্রকাশ করেছে। এ দলগুলো পার্লামেন্ট ও প্রেসিডেন্ট উভয় নির্বাচনে অংশ নেবে। সরকারী গেজেটে দলগুলোর নাম উল্লেখ করা হয়েছে।

এসব দলের মধ্যে রয়েছে, জাস্টিস এন্ড ডেভলেপমেন্ট (একে) পার্টি, ন্যাশনালিস্ট মুভমেন পাটি (এমএইচপি), গ্রান্ড ইউনিটি পার্টি (বিবিপি),  রিপাবলিকান পিপলস পাটি (সিএইচপি), ফেলিসিটি পার্টি (সাদাত পাটিসি) ডেমোক্র্যাসি এন্ড প্রগ্রেস পার্টি, ফিউচার পার্টি, গুড (আইওয়াইআই) পার্টি, হোমল্যান্ড পার্টি, নিউ ওয়েলফেয়ার পার্টি, ডেমোক্র্যাট পার্টি, ডেমোক্র্যাটিক লেফট পার্টি, পিপলস ডেমোক্র্যাটিক পার্টি(এইচডিপি) ও কমিউনিষ্ট পার্টি অব টার্কিইয়া।

প্রথম দফা নির্বাচনে কোন দল সংখ্যা গরিষ্ঠ আসনে জয়ী হতে না পারলে সে ক্ষেত্রে ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এনবিএস/ওডে/সি

Walton Ads