ভারতে সেতুর রেলিং ভেঙ্গে বাস নদীতে, নিহত ১৫

মধ্যপ্রদেশে সেতু থেকে নদীতে পড়ে গিয়েছে  যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ মে) সকালে। এ সময় আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজ্যের খারগোন জেলায়। কীভাবে সেতুর রেলিং ভেঙে বাসটি পড়ে গেল তা জানা যায়নি।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে এককালীন ক্ষতিপূরণ বাবদ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের পরিবারকে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

এনবিএস/ওডে/সি

Walton Ads