ভারতের দিঘায় বাংলাদেশি যুবক আটক
ব্যাংকে ঢুকে গ্রাহকের টাকা ছিনতাই করতে গিয়ে বাংলাদেশি এক যুবককে আটক করে পুলিশ। যুবকের নাম মোহাম্মদ টিটন খান। বাড়ি খুলনার পানি গতি এলাকার বাসিন্দা। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, আটক যুবক গত ৩০শে এপ্রিল বাংলাদেশ থেকে ভারতে ঢুকে এবং গত ৭ই মে দীঘায় আসে নিউ দিঘার একটি হোটেলে ভাড়া থাকে।
প্রসেনজিৎ বাবু বলেন, সোমবার দিঘার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এক গ্রাহক স্থানীয় দীঘা থানার বাসিন্দা প্রসেনজিৎ প্রধান ওই ব্যাংকে ১ লাখ ৭০ হাজার টাকা জমা দিতে যান। আমি যখন ড্রাফটি পূরণ করছিলাম পাশে থাকা টাকার ব্যাগটি ওই যুবক ব্লেড দিয়ে কাটতে শুরু করে তখনই আমার নজরে আসে।
তাৎক্ষণিক আমি ব্যাংক কর্তৃপক্ষকে জানাই ব্যাংক কর্তৃপক্ষ দীঘা থানায় ফোন করলে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে স্থানীয়রা ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। দিঘা থানা পুলিশ ধৃত মোহাম্মদটিটন খানকে আজ মঙ্গলবার তাকে কাঁথি আদালতে পাঠায়।
এনবিএস/ওডে/সি