ইমরান খান আদালতে হাজির করা হবে না, ৪-৫দিন’ এনএবির হেফাজতে থাকবেন

পাকিস্তানের আটক সাবেক প্রধান মন্ত্রী ইমরান খানকে আজ বুধবার ইসলামাবাদের আদালতে হাজির করা হবে না। এর পরিবর্তে তার শোনানী তিনি যেখানে আটক রয়েছেন সেখানে অনুষ্ঠিত হবে। পুলিশ আজ গণমাধ্যমকে একথা জানায়।

ইমরান খান চার থেকে পাঁচ দিন দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) হেফাজতে থাকতে পারেন। এনএবির একটি সূত্র গত মঙ্গলবার পাকিস্তানের দৈনিক ডনকে এ তথ্য জানায়।

রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। আল-কাদির ট্রাস্ট মামলার শুণানীতে হাজিরা দিতে তিনি আদালত যান। এ মামলায় ইমরান ও তার স্ত্রীর অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

আটকের পরে জানানো হয় যে, দুর্নীতির অভিযোগ তাকে গ্রেপ্তার করেছে এনএবি। আইন অনুযায়ী, সর্বোচ্চ সংখ্যক দিন ইমরান খানের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে এনএবি। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি অর্ডিন্যান্স, ১৯৯৯-এর সংশোধনী অনুযায়ী, কোনো আসামির ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করতে পারবে আদালত। আগে তা ছিল সর্বোচ্চ ৯০ দিন। এনএবি জানায়, আদালতে সর্বোচ্চ ১৪ দিনের রিমান্ড চাইবে। তবে আদালত চার থেকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করতে পারে বলে আশা করছে তারা।

রয়টার্সের খবরে বলা হয়, ইমরান খানকে গ্রেপ্তারের পরই পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাঁর দল পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। কোয়েটায় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। লাহোরে সেনানিবাসে হামলা চালান ইমরান খানের সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদ, পেশোয়ারসহ বিভিন্ন শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গত বছর ইমরান খানের পিটিআইয়ের নেতৃত্বাধীন জোটে ফাটল ধরে। এরপর আস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি। এর পর থেকে ইমরান খানের নামে একের পর এক মামলা হচ্ছিল। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়।

এনবিএস/ওডে/সি

Walton Ads