অভিধান থেকে ক্যু শব্দটি মুছে দেওয়া দরকার: সেনা প্রধান
দেশটি একটি ভাল পরিবর্তনের দিকে যেহেতু যাচ্ছে তাই আর কোনো সামরিক অভূত্থ্যান না ঘটানোর এমন ইংগিত দিলেন দেশটির সেনা প্রধান নওরগনপন জিতকাউথায়ে। বৃহস্পতিবার ( ১০ মে) এমন মন্তব্য করেন তিনি। এদিকে দেশটিতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় নেমেছে থাইল্যান্ডের রাজনৈতিক দলগুলো। আর এর মধ্যদিয়েই সেনা সমর্থিত সরকারের অবসান হতে চলেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
এসময় তিনি ব্যক্তিগতভাবে ক্যু শব্দটি অভিধান থেকে মুছে ফেলার পক্ষেও মত দিয়েছেন। এর আগেও ১২ বারের মত ক্ষমতা দখল করে দেশটির সেনাবিয়াহিনী। সম্প্রতি ২০১৪ সালে এক অভুত্থ্যানের মাধ্যমে ক্ষমতা দখলে নেয় সেনা বাহিনী। দেশটির জনগণ অবশ্য মনে করছেন এ নির্বাচনের মধ্য দিয়ে সেনা সমর্থিত সরকারের অবসান হবে।
রোববার (১৪ মে) থাইল্যান্ডে আসন্ন জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে ৩৬ বছর বয়সী পিউ থাই ও সাবেক সেনা প্রধান প্রায়ুথ চান ও চার মধ্যেই মূলত প্রতিদ্বন্দিতা হবে বলে মনে করছেন দেশটির জনগণ।
তবে নিম্ন কক্ষে জয়লাভ করলেও প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচিত ৫০০ এমপি ও ২৫০ জন সিনেট সদস্যের ভোট লাগবে। আর এই সিনেট সদস্যদেরকে সামরিক জান্তা প্রায়ুথই নিয়োগ দিয়েছিলেন। তাই এ বিষয়েও কিছুটা শংকা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষোকরা।
এদিকে পিউ থাই তার সমর্থকদেরকে সামরিক সরকার হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় একটি নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রস্ততি নেওয়ার আহবান জানিয়েছেন। অন্যদিকে প্রায়ুথ দেশের উন্নয়নের জন্য তার মত একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষের দরকার বলে মন্তব্য করে ভট চেয়েছেন জনগণের কাছে।
এর আগে, ২০২০ সালে দেশটিতে এক বিক্ষোভে রাজা মাহা ভাজিরালংকর্নের অবসান ঘটিয়ে ক্ষমতা সংস্কারের দাবি জানিয়েছিলন দেশটির জনগণ। পরে রাজাকে জনপ্রকাশ্যে অপমানের জন্য ২০০ জনকে অভিযুক্ত করে দেশটির সরকার।
৬৯ বছর বয়সী প্রায়ুথ চানের বিরুদ্ধে আইন ভাঙ্গার অভিযোগও করেছেন দেশটির রাজনৈতিক দলগুলো। গত দুই দশক ধরেই উন্নয়নের বদলে থাইল্যান্ড আটকে রয়েছে সামরিক অভূত্থ্যান, রাজনৈতিক দল বিলুপ্তির আদালতের নানা নির্দেশ আর গণবিক্ষোভেই। একইসঙ্গে প্রশ্নবিদ্ধ অগণতান্ত্রিক একটি নির্বাচন হলে তা দেশকে আরো ক্ষতিগ্রস্ত করবে বলে ধারণা বিশ্লেষকদের। এতে করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে মারাত্মক হুমকির মুখে পড়বে দেশটির পর্যটন শিল্প বলেও মন্তব্য তাদের। লেমন্ডে নিউজ
এএফপির বরাত দিয়ে নাপিসা ওয়াইতুলকিয়াট ( রাজনৈতিক বিশ্লেষক) বলেছেন, আবারো যদি কোনো সামরিক ক্যু সংঘঠিত হয় তবে অবাক হব না কারণ এ চক্র থেকে দেশটি আদৌ বেরিয়ে আসতে পারবে কিনা সন্দেহ রয়েছে।
এনবিএস/ওডে/সি