ভারতের কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ শনিবার

সংস্কৃতিতে ঐতিহ্যবাহী হিসেবে সুপরিচিত ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্য কর্ণাটকে গত বুধবার (১০ মে) রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আর এবারের নির্বাচনে ফলাফলে টাই হওয়ার ইংগিত দিয়েছেন বিশ্লেষকরা।

এছাড়াও অন্যদিকে কংগ্রেস ও জনতা দল (সেকুলার) থেকে কুমারাস্বামি (প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেব গৌড়ার ছেলে) তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও আভাস দিয়েছে রাজ্যের নির্বাচন বিশ্লেষকরা।

এদিকে, শনিবার (১৩ মে) রাজ্যের অফিসিয়াল ওয়েব সাইটে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দিতা হচ্ছে মূলত ক্ষমতাসীন নিজেপি, বিরোধী দল কংগ্রেস ও জনতা দল (সেকুলার)’ র মধ্যে ।   

আর রাজ্যের মোট ২২৪ টি আসনের মধ্যে যারা ১১২ টিতে জয়লাভ করবে তারাই সরকারের দায়িত্বে বসবেন। বিধাসভার নির্বাচনে এবারে মোট ৩কোটি ৪৯ লাখ ৮৮ হাজার ৭৫৬ জন (৬৫ দশমিক ৬৯ শতাংশ) ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে ইসি।  

গত নির্বাচনে জনতা দলের (জেডি) সঙ্গে জোট বেঁধে বিজেপি ক্ষমতায় এসেছিল। সেসময় জেডি ৩৭ টি আসনে জয়লাভ করেছিল।

দেশটির টাইমস নাউ পত্রিকার নির্বাচন পূর্ব এক জরিপে দেখা যায়, রাজ্যের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি ৮৫, জাতীয় কংগ্রেস ১১৩ ও জেডি ২৩ টি আসনে জয় পেতে পারে।

এদিকে বিজেপি ও জেডি কোয়ালিশন সরকার গঠন করতে পারে বলে বৃহস্পতিবার জেডির তানভির আহমেদের করা মন্তব্যটি নাকচ করে দিয়েছেন দলের রাজ্যপ্রধান ইব্রাহিম। এনডিটিভি

তিনি বলেন, তানভির আমাদের দলের কেউ নয়। অনেক আগেই দল ছেড়ে গিয়েছেন তিনি। সরকার গঠন ইস্যুতে কার সঙ্গে যাব এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি দল। অন্যদিকে কংগ্রেস শুক্রবার জানিয়েছে, সরকার গঠনে তারা দৃঢ় আশাবাদী।

উল্লেখ্য, গত ৩৮ বছরেও রাজ্যে জয়লাভ পায়নি বিজেপি কিন্ত শুধু নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছিল এই দলটি। এদিকে বিজেপির বর্ষীয়ান নেতা ও সাবেক মূখ্যমন্ত্রী বি এস ইয়েরিইউরাপ্পা বলেছেন, আমরা ১১৫ টি আসনে জয়লাভে আশাবাদী। অন্যদিকে কুমারাস্বামীর দল এবারের নির্বাচনে জয়লাভ করতে পারে বলে ধারণা করছেন দেশটির জনগণ।  

এনবিএস/ওডে/সি

Walton Ads