ব্রাজিল পুলিশের গুলিতে চার সহকর্মী নিহত

রোববার দেশটির পুলিশ বিভাগের এক ইন্সপেকটর এই ঘটনাটি ঘটিয়েছে বলে পুলিশ বিভাগ জানিয়েছে। ক্যামোসিমের সিভিল পুলিশ স্টেশনে সকালে এই গুলির ঘটনাটি ঘটে বলে ইনসটাগ্রামের এক পোস্টে জানানো হয়।

সেদিন সঙ্গেহভাজন পুলিশ কর্মকর্তা ছুটিতে ছিলেন। হত্যার পর পুলিশের গাড়িতে করে পালিয়ে যান তিনি। পরে স্থানীয় একটি সামরিক পুলিশ স্টেশনে গিয়ে হামলাকারী আত্মসমর্পন করেন। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।  

ক্যামোসিমের মেয়র জানিয়েছেন, বিষয়টির তদন্ত চলছে। ম্যানিলা স্ট্যান্ডার্ড

এসময় প্রাদেশিক রাজধানী ফরটালিজা থেকে ৩৫০ কিমি (২২০ মাইল) দূরে অবস্থিত ক্যামোসিমে নিহতদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করেছেন শহরটির মেয়র।   

এনবিএস/ওডে/সি

Walton Ads