হিরোশিমাতে কেন জি-৭ শীর্ষ সম্মেলন

জাপানের এই শহরটি অনেকটা ঘুমন্ত নগরী। বিশ্বের ধনাঢ্য দেশগুলোর গ্রুপ জি-৭এর  নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য প্রথমবারের মতো বাছাই করা হয়েছে হিরোশিমাকে। এটি অবশ্য কোন সাধারণ নির্বাচন নয়। জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা এর মধ্যদিয়ে পরমাণু অস্ত্র মুক্ত একটি বিশ্ব গড়ে তোলা যে খুবই গুরুত্বপূর্ণ সে কড়া বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।

জাপানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সংস্কৃতির প্রাণকেন্দ্র টোকিওর তুলনায় দেশটির দক্ষিণপশ্চিম উপকূলের এ শহর হিরোশিমা অনেকটা ঘুমন্ত নগরী।

জনসংখ্যার হিসেবে হিরোশিমা শীর্ষ ১০টি মেট্রোপলিটন নগরীর মধ্যেও পড়ে না। আকার বা অর্থনৈতিক কোন গুরুত্ব না থাকলেও এর একটি প্রতীকী ও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে যা প্রধানমন্ত্রী কিশিদার হৃদয় ছুঁয়ে আছে।

১৯৪৫ সালের ৬ আগষ্ট যুক্তরাষ্ট্র আণবিক বোমা ‘লিটল বয়’ দিয়ে হামলা চালায় হিরোশিমায়। মুহুর্তে নগরী ধ্বংসস্তুপে পরিণত হয়, নিহত হয় এর এক লাখ ৪০ হাজার মানুষ। পারমাণবিক যুদ্ধের ভয়াবহ আতংক বাস্তবে রূপ নেয়। হিরোশিমায় আণবিক বোমা বিস্ফোরণের চিহ্ন আজো দৃশ্যমান। এ নগরীতে তিন দিনের শীর্ষ সম্মেলন চলবে শুক্রবার থেকে রোববার পর্যন্ত।

পারমাণু অস্ত্রের ঘোর বিরোধী কিশিদা তিনি পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ে তোলা যে কত জরুরি সে বার্তাটি জি-৭ নেতাদের কাছে তুলে ধরতে এ সম্মেলনকে কাজে লাগাতে চান।

কিশিদার রাজনৈতিক আসন হলো হিরোশিমা। তিনি তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর সংগ্রামরত। এমন সময়ে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বিশ্বে যখন পারমাণবিক যুদ্ধের হুমকি কেবল বাড়ছেই।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া বার বার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে। আন্তর্জাতিক অবরোধ ও নিন্দা সত্ত্বেও উত্তর কোরিয়া তার পারমাণবিক শক্তি আরো বাড়িয়ে চলেছে।

হিরোশিমার শান্তি স্মৃতিসৌধে কিশিদা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ জি-৭ নেতাদের স্বাগত জানাবেন। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যে পারমাণবিক বোমা হামলা চালিয়েছে। নিহতদের স্মরণে এ সৌধ নির্মাণ করা হয়েছে। কিন্তু জো বাইডেন পূর্বাহ্নে বলেছেন,  তিনি হিরোশিমা গেলেও সেখানে পরমাণু হামলার জন্য ক্ষমা চাইবেন না।

সপ্তাহান্তে জি-৭ নেতারা হিরোশিমার পিস মেমোরিয়াল মিউজিয়াম পরিদর্শন করবেন। এখানে আণবিক বোমা বিস্ফোরণে নিহত ও আহতদের গ্রাফিক চিত্র সংরক্ষিত রয়েছে।এ ছাড়া নেতারা ওই হামলার পর যারা আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads