কিছু আরব দেশ চোখে ঠুলি পড়েছে: জেলেনস্কি
জাপানে জি-৭ সম্মেলনে দেখা যেতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকে। এই আলাপ আলোচনার মধ্যেই তিনি আক্রমণ করলেন আরব বিশ্বকে। শুক্রবার সৌদিতে আরব লীগের সম্মেলনে জেলেনস্কি বললেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ব্যাপারে কিছু আরব নেতা অন্ধ হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
আরব লীগের সম্মেলনে আরব দেশগুলোর মধ্যে একমাত্র সিরিয়া প্রকাশ্যেই রাশিয়ার আগ্রাসনকে সমর্থন করেছে। অন্যরা বলেছে, মস্কোর সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে হবে। এর পরিপ্রেক্ষিতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জেলেনস্কি।
তিনি জি-৭ সম্মেলনে যোগ দিতে রোববার জাপানের হিরোশিমায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এনবিএস/ওডে/সি