ওবামাসহ ৫০০ আমেরিকানের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, লেটনাইট টেলিভিশন উপস্থাপক স্টিফেন কলবার্ট এবং সিএনএনের ইরিন বার্নেট রাশিয়ায় এ প্রবেশ নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত রয়েছেন। গত শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে  দেশটিতে প্রবেশ নিষিদ্ধের এ তালিকা কথা জানানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগকারী অনেক বিশিষ্ট ব্যক্তিও এ নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। জো বাইডেন প্রশাসনের রাশিয়ান বিরোধী অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কো এ নিষেধাজ্ঞা দিয়েছে।  

এই তালিকায় রয়েছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান ও বেশ কয়েকজন সিনেটর। এছাড়া মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন টেলিভিশন উপস্থাপক জিমি কিমেল, কলবার্ট এবং সেথ মেয়ার্স।

৫০০ ব্যক্তির এ তালিকায় সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মরত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন, যারা ক্যাপিটল হিলে তথাকথিত হামলার নামে ভিন্নমতাবলম্বীদের নিপীড়নের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। ২০২১ সালের ৬ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসংখ্য সমর্থক জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার প্রতিবাদে ক্যাপিটাল হিলে হামলা চালিয়েছিলেন।

সিএনএন এক খবরে বলেছে যে, রাশিয়ার  নিষেধাজ্ঞা তালিকায় প্যাটন ওয়ালশএর নামও রয়েছে যিনি ব্রিটিশ নাগরিক। রুশ বিবৃতিতে বলা হয়েছে, ‘ওয়াশিংটনের জন্য শেখার উপযুক্ত সময় এসেছে যে, রাশিয়ার বিরুদ্ধে প্রতিটি বৈরি পদক্ষেপেরই কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। 

ইউক্রেনে হামলা চালানোর পর থেকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞারোপ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। এর প্রতিক্রিয়ায় রাশিয়াও দেশগুলোর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞারোপ করেছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads