আটক ১২৩ পিটিআই কর্মীকে মুক্তির নির্দেশ লাহোর হাইকোর্টের
৯ মে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান জাতীয় জবাবদিহিতা ব্যুরোর হাতে গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ ও সহিংসতায় যারা আইন-শৃংখলা বাহিনীর হাতে আটক হয়েছেন, তাদের মধ্যে পাঞ্জাবের এই ১২৩ জনকে মুক্তির আদেশ দিয়েছে হাইকোর্ট। ডন
শনিবার সকালে অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে আদেশ দিয়েছে আদালত। ফয়সালাবাদ থেকে আটক হওয়া এই সব কর্মীরা পাঞ্জাবের বিভিন্ন কারাগারে আটক রয়েছে।
এই আদেশ দিয়েছেন লাহোর হাইকোর্টের বিচারপতি আনোয়ারুল হক। তিনি পিটিআই নেতা ফাররুখ হাবিবের করা একটি আবেদনের শুনানির পর এই আদেশ দেন।
এনবিএস/ওডে/সি