মিয়ানমারে জেলভেঙ্গে ৯ বন্দির পলায়ন

বাগো রাজ্যের টনগু টাউনশিপের টনগু কারাগার ভেঙ্গে এসব রাজনৈতিক বন্দিরা পলায়ন করেছে। ২০২১ সালের পর এটাই প্রথম জেলভাঙ্গার ঘটনা। দেশটির বেসামরিক প্রেসিডেন্ট উইন মিন্ত গত জানুয়ারি থেকে এই কারাগারেই রয়েছেন।

সামরিক জান্তা নিয়ন্ত্রিত মিয়ানমানের কোরেকশনাল ডিপার্টমেন্টের ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, এই কারাগারে ১০ জন মৃত্যুদণ্ড পাওয়া কয়েদী ছিলেন। তাদের মধ্যে এক নারী সহ তিনজন মিলে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেন। তাদেরকে টনগু কারাগারে স্থাপিত বিশেষ আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মাত্র চারটি অস্ত্র ছিনিয়ে নিয়ে ওই তিন জন সহ মোট নয়জন কয়েদী পলায়ন করেছেন।

পলায়নের সময় তাদের গুলিতে একজন সেনা সার্জেন্ট নিহত এবং একজন সার্জেন্ট পায়ে গুলি লেগে আহত হয়েছে। কোরেকশন ডিপার্টমেন্টের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা গণমাধ্যমকে বলেছেন, কারাগার পাহারার জন্য যে সংখ্যক লোকবল প্রয়োজন সেটা জান্তা সরকারের নেই। এজন্য সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি পিউ সোও হতে মিলিশিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার বাগো অঞ্চলের পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) একজন মুখপাত্র বলেছেন, ‘কারা সেল থেকে পলায়নের সময় জান্তা সেনা ও পিউ সোও হতে মিলিশিয়ারা তাদের ধাওয়া করেছে। সেনাবাহিনী ও মিলিশিয়াদের মোকাবিলা করতে গিয়ে তারা আরো অতিরিক্ত আরো দুটি অস্ত্র পেয়েছে।’

পলায়নের সময় একজন আসামি আহত হন এবং তাকে পেছনে পড়ে থাকতে হয়। বাগো অঞ্চলের পিডিএফ মুখপাত্র কো ওয়াই ইয়ান বলেছেন, পলাতক নয়জনই এখন মুক্ত অঞ্চলে রয়েছে। তারা নিরাপদ।

প্রতিরোধ যোদ্ধাদের টনগু অঞ্চলে টনগু জেলা পিডিএফ এবং কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি সক্রিয় রয়েছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads