সুদান ৭ দিনের যুদ্ধবিরতি চুক্তি সই
সুদানের যুদ্ধরত দু’পক্ষ ৭ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে। সৌদি আরবের জেদ্দায় সুদান আর্মি ও তাদের প্রতিপক্ষ র্যাপিড সাপোর্ট ফোর্সেস(আরএসএ) মধ্যে আলোচনার পর শনিবার এ চুক্তি সই হয়। রিয়াদ ও ওয়াশিংটন এক যুক্ত বিবৃতিতে একথা জানায়।
সুদানে ছয় সপ্তাহ ধরে সংঘর্ষ চলছে। এতে কয়েকশ’ মানুষ নিহত ও কয়েক লাখ বাস্তচ্যুত হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিট থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।
এর আগে অনেকগুলো যুদ্ধবিরতি হলেও তা পালিত হয়নি। তবে এবারের যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।
এনবিএস/ওডে/সি