ইতালির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা, বাস্তুচ্যুত ৩৬ হাজার মানুষ

দেশটির আঞ্চলিক কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, চলতি সপ্তাহে প্রবল বর্ষণে এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন। দেশটির এমিলা রোমাগনা অঞ্চলের নগর ও শহরের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনায় আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট রোববার পর্যন্ত বাড়িয়েছে। রোববার (২১  মে) ইতালির প্রধানমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, জটিল এই মুহূর্তে ইতালি থেকে আমি দূরে থাকতে পারছি না। ইতালির জরুরি অবস্থা মোকাবিলায় তিনি জাপানের জি-৭ শীর্ষ সম্মেলন থেকে ফিরে যাচ্ছেন দুর্গত এলাকায়।

এমিলা রোমাগনা অঞ্চলে গত ৩৬ ঘণ্টায় ব্যাপক বৃষ্টি হয়েছে। বর্তমানের বন্যাকে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে। বন্যার কারণে ৩০৫টি ভূমিধস এবং ৫০০টির বেশি সড়ক বন্ধ হয়ে গেছে। এসব সড়ক মেরামতে কয়েক মাস কিংবা বছরও লেগে যেতে পারে বলে উল্লেখ করেন বন্যা কবলিত বলোগনার মেয়র মাত্তিও লিপোর।

এনবিএস/ওডে/সি

Walton Ads