বিশ্বে প্রাকৃতিক দুর্যোগে মারা যায় কুড়ি লাখ মানুষ, ক্ষতি ৪.৩ ট্রিলিয়ন ডলার 

১৯৭০ থেকে ২০২১ সাল পর্যন্ত ১১ হাজার ৭৭৮টি দুর্যোগে এসব প্রাণহানির ঘটনা ঘটে। ডব্লিউএমও ওয়েবসাইট এই মৃত্যুহারে ৯০ শতাংশ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতেই বেশি দেখা গিয়েছে। শুধু যুক্তরাষ্ট্রেই ক্ষতির পরিমাণ ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। যা দেশটির অর্থনৈতিক ক্ষতির মোট পরিমাণের ৩৯ শতাংশ। অন্যদিকে স্বল্পোন্নত ও দ্বীপ রাষ্ট্রসমূহে এই ক্ষতির পরিমাণ আরও বেশি।  

সুইস প্রেসিডেন্ট আলাইন বেরসেটের সভাপতিত্বে সংস্থাটির অধিবেশনে জাতিসংঘের প্রতিনিধি, ব্যাংক, সরকারি প্রতিনিধি ও জাতীয় আবহাওয়া ও জলবিশেষজ্ঞগণ অংশ নেন। ডব্লিউএমও’র মহাসচিব অধ্যাপক পেটেরি ট্যালাস বলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলবায়ু ও পানিজতিন সমস্যার চূড়ান্ত শিকার হচ্ছে বেশ কিছু জাতি গোষ্ঠী। সম্প্রতি মিয়ানমার ও বাংলাদেশে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় মোকা এর একটি নমুনা। অতীতেও মিয়ানমার ও বাংলাদেশে ১০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে।  

সংস্থাটি বলছে, রেকর্ড পরিমাণ মৃত্যু দেখা গেছে ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে। এসময় ২২ হাজার ৬০৮ জন মারা যান প্রাকৃতিক দুর্যাগে যা কিনা গত দশকের সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছিল। অন্যদিকে অর্থনৈতিক ক্ষতির যে হার দেখা যাচ্ছে তা মোট জিডিপির শূন্য দশমিক ১ শতাংশ। এতে দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে  অর্থনৈতিক ক্ষতির হারটি কোনোভাবেই ৩ দশমিক ৫ শতাংশের বেশি নয়। 

তবে স্বল্পোন্নত দেশগুলোতে ক্ষতির এই পরিমাণ ৭ শতাংশ পর্যন্ত হয়ে থাকে যেখানে অর্থনৈতিকভাবে মোট জিডিপির ৫ শতাংশ। আর ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোতে এ হার ২০ শতাংশ ও আর্থিক হিসেবে ৫ শতাংশ মোট জিডিপির।

আফ্রিকাতে ১৯৭০-২০২১ পর্যন্ত ১ হাজার ৮৩৯ টি প্রাকৃতিক দূর্যোগে ৭ লাখ ৩৩ হাজার ৫৮৫ জনের প্রাণহানির পাশাপাশি ৪৩ বিলিয়ন আর্থিক ক্ষতি হয়েছে। অন্যদিকে এশিয়ায় ৩ হাজার ৬১২ টি দূর্যোগে মোট ৯ লাখ ৮৪ হাজার ২৬৩ জনের প্রাণহানি ও ১ দশমিক ৪ ট্রিলিয়ন আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে ২০০৮ সালে বাংলাদেশে সাইক্লোন নার্গিসের কারণে ১ লাখ ৩৮ হাজার ৩৬৬ জন মারা যায়। যা কিনা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু। দেশটিতে ২৮১টি প্রাকৃতিক দূর্যোগের কারণে প্রায় ৫ লাখ ২০ হাজার ৭৫৮ জন মারা গিয়েছে।

এছাড়াও দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, দক্ষিণ পশ্চিম প্রশান্ত অঞ্চল ও ইউরোপেও যথাক্রমে ৫৮ হাজার ৪৮৪, ৭৭ হাজার ৪৫৪, ৬৬ হাজার ৫৯১, ১ লাখ ৬৬ হাজার ৪৯২ জনের প্রাণহানি হয়েছে। আর আর্থিক ক্ষতির দিক থেকে কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে অঞ্চলগুলো। 

এ বিষয়ে অবশ্য জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গুতেরেস পূর্ব সতর্কতা জারির মধ্যদিয়ে বিশ্বের মানুষকে বাঁচাতে কার্যকরি পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।

এনবিএস/ওডে/সি 

Walton Ads