পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ নিহত ৫
গত বৃহস্পতিবার পাকিস্তানের মুজাফফরগড় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পাঞ্জাবের কোট আদ্দুর দাইরা দিন পানাহ এলাকার একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে নিহত হয়েছে ৫ জন এবং আহত হয়েছে আরও ৩ জন।
পুলিশ জানিয়েছে, নিহত পাঁচজনের মধ্যে দুইজন নারী ও একটি শিশু। তারা সকলেই একই পরিবারের সদস্য। যে বাড়িতে বিস্ফোরণটি হয়েছে, সেটির মালিক একটি জাংক-ইয়ার্ডে কাজ করেন। স্থানীয়রা জানান, বিস্ফোরণের পরপরই পুলিশ দল ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলি ঘটনাস্থলে পৌঁছায়। আহত ৩ জনকে ইতোমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে।
মূলত বিস্ফোরণের সময়ও বর্জ্য পদার্থ ঘাটাঘাটি করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, ঠিক এ সময়ই বিস্ফোরনটি ঘটে। তবে স্পষ্ট কোন কারণ এখনও জানা যায়নি। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তদন্ত অব্যাহত রেখেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি