সুদানে নতুন ৭২ ঘন্টার যুদ্ধবিরতি শুরু

খার্তুমের বিমান দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার পর এ যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয় যুদ্ধরত দু’পক্ষ। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রোববার (১৮ মার্চ) এ যুদ্ধ বিরতি হয়।

সুদানের সশস্ত্রবাহিনী (এসএএফ) ও প্যারামিলিটারি সাপোর্ট ফোর্সেস ( আরএসএফ) এর মধ্যে গৃহযুদ্ধ চলছে। তাদের এ লড়াই তৃতীয় মাসে পড়েছে। যুক্তরাষ্ট্র ও সৌদি মধ্যস্থতাকারীরা বলেছেন, দুই পক্ষ রোববার সকাল ৬টা থেকে তিন দিনের যুদ্ধবিরতি পালনে সম্মত হয়েছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ২১ জুন পর্যন্ত এ যুদ্ধবিরতি চলবে।

কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র সুদানে যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে কয়েক দফা যুদ্ধবিরতির চুক্তি হলেও তা পরে ভেঙ্গে যায় এবং দিন দিন যুদ্ধ বিস্তৃত হচ্ছে ও মারাত্মক রূপ ধারণ করছে।  

বিবৃতিতে বলা হয়, আরএসএফ ও এসএএফ উভয়ে যুদ্ধবিরতিকালে সংঘাত বন্ধ রাখতে এবং কোন ধরণের সামরিক সুবিধা লাভের চেষ্টা করা থেকে বিরত থাকতে সম্মত হয়েছে। তারা বিনা বাধায় সারাদেশে মানবিক ত্রাণ সরবরাহ করতে দিতেও রাজী হয়েছে। সৌদি আরবের জেদ্দায় আলোচনার পর সর্বশেষ এ যুদ্ধবিরতির মতৈক্য হয়।

জাতিসংঘ জানিয়েছে, সুদানের জনসংখ্যার অর্ধেকেরও বেশি আড়াই কোটি মানুষের ত্রাণ সহায়তা দরকার। কিন্তু তাদের মধ্যে ত্রাণ কাজ চালানোর জন্য যে অর্থ দরকার তার সামান্য একটা অংশ মাত্র পাওয়া গেছে। শনিবার সকালে রাজধানী খার্তুমে ভয়াবহ বিমান হামলায় নিহতদের মধ্যে ৫ জন ছিল শিশু।

সেনা প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মাদ হামদান দাগলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে গত এপ্রিলের মাঝামাঝি সময়ে সুদানে ভয়াবহ যুদ্ধ শুরু হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads