পাকিস্তানে গত ৩ মাসে একটিও সিভিক মডেলের গাড়ি বিক্রি হয়নি

 সময়ের সাথে সাথে পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। তার প্রভাব পড়েছে দেশটির অটোমোবাইল বাজারে। পকিস্তান সুজুকি মোটর কোম্পানি (পিএসএমসি) সূত্রে জানা গেছে, দেশটিতে সবচেয়ে বেশি গাড়ি বিক্রিত কোম্পানি হোন্ডা অ্যাটলাস বাজারে টিকে থাকতে হিমশিম খাচ্ছে। উৎপাদন বন্ধ, বিক্রি কমে যাওয়াসহ মুনাফা হ্রাসের মতো সমস্যার কারণে বর্তমানে কোম্পানিটি সবচেয়ে খারাপ বছর পার করছে। সাপ্লাই চেইনে সমস্যা ও আমদানী নিষেধাজ্ঞার কারণে গত ৩ মাসে হোন্ডার উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। এছাড়াও, কোম্পানিটির উৎপাদিত গাড়ির উচ্চমূল্যের কারণে কয়েক গুন বিক্রি কমেছে।

উৎপাদন ও বিক্রির দিক দিয়ে পকিস্তানে ১ নাম্বারে থাকা হোন্ডা গত মাসে বিক্রি করেছে মাত্র ৮৭ টি গাড়ি। এরমধ্যে হোন্ডার ফ্ল্যাগশিপ গাড়ি সেডান ও সিভিক মডেলের গাড়ি গত ৩ মাসে একটিও বিক্রি হয়নি।

তবে কোম্পানিটি সম্প্রতি এক বিজ্ঞাপ্তিতে জানিয়েছে, তারা শীঘ্রই পুনরায় গাড়ি উৎপাদনে যাচ্ছে। বাণিজ্যিক খাতে কিছুটা উন্নতির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে তবে কবে নাগাদ তারা উৎপাদনে আসবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি হোন্ডা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ মাসে কোম্পানিটি এক ইউনিটও সিভিক মডেলের গাড়ি উৎপাদন করেনি। তাই ধারণা করা যায় অদূর ভবিষ্যতে হয়তো ফ্ল্যাগশিপ মডেলের সেডান গাড়ির বিক্রি তলানিতে গিয়ে ঠেকবে।

পাকিস্তান অটোমোটিভ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বা পামা সূত্রে দাবি করা হয়েছে, গত মাস অর্থাৎ এপ্রিলে সে দেশে মাত্র ২,৮৪৪টি যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে। যেখানে আগের বছর ওইসময়ে বেচাকেনার পরিমাণ ছিল ১৮,৬২৬ ইউনিট।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads