প্রতি বছর ১৫ সে.মি বৃদ্ধি পায় আইফেল টাওয়ার, কিন্তু কেন?
ফ্রান্সের প্যারিস শহরের সেইন নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম আইফেল টাওয়ার। ফরাসী বিপ্লব স্বরণীয় করে রাখতে ১৮৮৯ সালে স্থপতি গুস্তাভ আইফেল আইফেল টাওয়ার নির্মাণ করেন। ৩০০ মিটার উচ্চতার এ বিশাল টাওয়ার টি নানান কারণে দর্শণার্থীদের কাছে বেশ আকর্ষনীয়, শুনতে অদ্ভুত মনে হলেও টাওয়ারটি গ্রীষ্মকালে খানিকটা প্রসারণ ঘটে।
এই প্রসারণের কারণ জানতে হলে আমাদের বিজ্ঞানের কিছু মৌলিক বিষয় সম্পর্কে জানা প্রয়োজন। যে কোন পদার্থের মধ্যে দুই রকমের শক্তি বিদ্যমান একটি হলো পদার্থে অবস্থিত কণাগুলোর মধ্যে বিদ্যমান আকর্ষণ শক্তি যাকে বলে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং অন্যটি হলো কণাগুলোর গতি শক্তি ।
তাপ প্রয়োগে পদার্থের কণাগুলোর গতি শক্তি বৃদ্ধি পায় । এই কারণে কণাগুলো একে অপরের কাছ থেকে দূরে সরে যায়। ফলে পদার্থের আয়তন বৃদ্ধি পায় । এ জন্য বলা হয়ে থাকে তাপ প্রয়োগে পদার্থের আয়তন বৃদ্ধি বাড়ে।
তাপ প্রয়োগে পদার্থের আয়তন বৃদ্ধি পাওয়ার জন্য প্রতি বছর গ্রীষ্মকালে আইফেল টাওয়ারের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পায় । তবে শীত কালে আবার তাপ অপসারণের কারণে অর্থ্যাৎ ঠান্ডায় এটির আয়তন হ্রাস পায় বা পূর্বের অবস্থায় ফিরে যায় । শুধু তাই নয় প্রতি বছর শীতকালে এটি ৪.৮ ইঞ্চি কমে যায় ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি