নগ্ন হয়ে প্রতিবাদ জানালেন সরকারি চাকরিপ্রার্থী পুরুষরা! 

সম্প্রতি এক ভিডিওতে দেখা যায়, ভারতের মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে সশস্ত্র একদল উন্মত্ত জনতা। রাস্তা দিয়ে খানিকক্ষণ হাঁটিয়ে ওই দুই নারীকে একটি মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগ, সেই মাঠে প্রকাশ্যে ওই দুই নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ওই ঘটনার পর তোপের মুখে পড়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। 

এর আগে গত মঙ্গলবার (১৮ জুলাই) আরেক দফা নগ্নতার ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ে, তবে সেটি স্বেচ্ছায়। নগ্ন হয়ে মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন সরকারি চাকরিপ্রার্থী কয়েক জন যুবক। তাদের অভিযোগ, জাল সার্টিফিকেট নিয়ে চাকরিতে ঢুকছেন অযোগ্যরা। আর এ জন্য ভুক্তভোগী হচ্ছেন তারা। ছত্তিশগড় বিধানসভা সংলগ্ন সড়কে এমন প্রতিবাদ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যটিতে সরকারি চাকরির আবেদনের সময় বহু ক্ষেত্রে জাল সার্টিফিকেট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। আর এরই প্রতিবাদ জানিয়ে নগ্ন হয়ে মিছিল করেন ওই যুবকরা।

ছত্তিশগড়ে ভুয়া সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ নতুন নয়। তবে তার প্রতিবাদে নগ্ন হয়ে মিছিল এবারই প্রথম।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads