ভারতের উত্তর প্রদেশে বোনের কাটা মাথা নিয়ে থানায় ভাই
বোন আসফিয়ার (১৮) প্রেম মেনে নিতে না পেরে এই কান্ড ঘটান ভাই রিয়াজ (২২)। এরপর ছিন্ন মাথা নিয়ে যান পুলিশ স্টেশনে। সেখানে রিয়াজকে গ্রেপ্তার করে এবং আসফিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সম্প্রতি প্রেমিক চাঁদবাবুর সঙ্গে পালিয়ে গিয়েছিলো আসফিয়া। পরিবারের অভিযোগের ভিত্তিতে আসফিয়াকে উদ্ধারও করেছিল পুলিশ। আর চাঁদবাবুকে আটক করে জেলে পাঠায় তারা।
স্থানীয় পুলিশের এএসপি আশুতোষ মিশ্র বলেন, বাড়িতে ফিরে কথা কাটাকাটির এক পর্যায়ে আসফিয়াকে খুন করে তার ভাই রিয়াজ। ধারালো কোনও অস্ত্র নিয়ে তাকে জবাই করা হয়।
ইতোমধ্যে আসফিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, বোন আসফিয়ার প্রেম নিয়ে অনেকদিন ধরে বিরোধিতা করে আসছিলেন রিয়াজ। প্রায়ই তারা দুইজন বিষয়টি নিয়ে ঝগড়া করতো। সূত্র: ইন্ডিয়া ডট কম
এএসপি আশুতোষ জানান, ইতোমধ্যে বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি