মেগাসিটি নির্মাণে ২.৭ বিলিয়ন ডলার ঋণ চায় সৌদি আরব

ব্লুমবার্গ এ খবর দিয়ে বলছে, সৌদি আরবের উচ্চাভিলাষী মেগাসিটি নির্মাণ প্রকল্প ‘নিওম’ জন্যে এ ঋণ ব্যবহার করা হবে।

সৌদি আরবের নিওম প্রকল্পের মোট ব্যয় বা বিনিয়োগের পরিমান ধরা হয়েছে ৫শ বিলিয়ন ডলার। ২০৩০ ভিশনের অংশ হিসেবে এ মেগাসিটি নির্মাণ প্রকল্পের ঘোষণা দেন ক্রাউন্স প্রিন্স বিন সালমান। এ প্রকল্প নিয়ে বিন সালমান সৌদি আরবের স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেন। 

বিভিন্ন ব্যাংকের সঙ্গে নিওম প্রকল্পের জন্যে ঋণ নিয়ে আলোচনা চলছে। শর্ত নির্ধারিত হলে আগামী কয়েকমাসের মধ্যে এ ঋণ পাওয়া যাবে বলে আশা করছে সৌদি আরব।

স্থানীয় বাংকগুলোর কাছ থেকে আরো ৩ বিলিয়ন রিয়াল ঋণ হিসেবে সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ অর্থ ব্যয় হবে বিলাসবহুর পর্যটন রিসোর্ট নির্মাণে। এটি নির্মাণ করা হবে সৌদি আরবের শুশাহ দ্বীপে। 

নিওম প্রকল্প বাস্তবায়নের পর ৯৫ হাজার মানুষের আবাস বা বসতি গড়ে উঠবে। 
 এছাড়া রিয়াদ ব্যাংক সিন্দালাহ নামে একটি পর্যটন রিসোর্ট নির্মাণে তিন বিলিয়ন রিয়াল ঋণ দিতে সম্মত হয়েছে।

বিন সালমান বলেছেন ২০২৫ সালে নিওম প্রকল্প নির্মাণ শেষ হবে। 

 তবে এধরনের নির্মাণ প্রকল্প নিয়ে পরিবেশবাদীদের আপত্তি রয়েছে। তারা বলছেন স্থানীয় অনেক উপজাতীয় লোকজনকে প্রকল্প বাস্তবায়নের স্থান থেকে উচ্ছেদ করতে হবে। 

এছাড়া নগরবিদরা বলছেন সৌদিতে মেগাসিটি নির্মাণ বৃত্তাকারে হওয়া প্রয়োজন। কিন্তু বিন সালমান পরিকল্পনা করছেন এধরনের মেগাসিটি নির্মাণ হবে রৈখিক।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads