চলতি বছর ৮৭ হাজার ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন

চলতি বছরের জুন পর্যন্ত ৮৭ হাজার ভারতীয় নাগরিকত্ব ছেড়ে অন্যদেশে চলে গিয়েছে। গত শুক্রবার ভারতের লোকসভায় প্রশ্নত্তোর পর্বে এ তথ্য জানান বিদেশমন্ত্রী ড. এস জয়শংকর।

তিনি বলেন, ২০১১ সাল থেকে ১৭.৫০ লাখ ভারতীয় তাদের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। তিনি উল্লেখ করেন, গত ২ দশকে ভারতের জনগোষ্ঠির একটি অংশ বৈশ্বিক কাজের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে যুক্ত হয়েছে। তারা অনেকে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে। সেক্ষেত্রে তারা ওইসব দেশেই থেকে গিয়েছেন। সেখানেই তারা ভাল বোধ করছেন। তাই ভারতের নাগরিকত্ব তারা ছেড়ে দিয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads