বিশ্বজুড়ে অব্যাহত রেকর্ড তীব্র গরমে হাসফাস করছে মানুষ

 চলতি বছরের জুন ছিল রেকর্ড সবচেয়ে গরম মাস। জুলাই তার চেয়েও বেশি গরম হবে বলে মনে করা হচ্ছে। বিশ্বব্যাপী এ দাবদাহ কমছেই না।

রেকর্ড তাপমাত্রার মধ্যে দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ অবকাশ যাপন করছে। মধ্যপ্রাচ্যের অনেক স্থানে তাপমাত্রা এতোটা বেড়েছে যে তা মানুষের জন্য অসহনীয় হয়ে পড়েছে।

এ ছাড়া ইউরোপের দক্ষিণাঞ্চলের অনেকস্থানে দাবানল জ্বলছে। দাবানলের কারণে চলতি সপ্তাহে গ্রীসে বহু লোককে সরিয়ে নেওয়া হয়েছে এবং মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার আগুন বেভারর পর লোকেরা তাদের বাড়ি ঘরে ফিরে যান। এরআগে তারা সাগরতীর, হোটেল ও সরকারি স্থাপনায় রাত যাপন করেন।

এ অসহনীয় তাপমাত্রা আগামী কয়েক দিনে আরও অবনতি ঘটতে পারে। লোকেরা গাছের ছায়া ও পানির সাহায্যে স্বস্থি লাভের চেষ্টা করছেন। লেবানন, স্পেন ও তুরস্কে ঘামঝরা অস্বাভাবিক গরম পড়ছে।

মেইন ইউনিভার্সিটির ক্লাইমেট রিয়ানালাইজারের তথ্যানুযায়ী, জুন ছিল রেকর্ড গরম মাস। আর জুলাই তার চেয়েও বেশি গরম হবে।

কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পুড়ানোর কারণে জলবায়ু পরিবর্তন ঘটছে। আর সে কারণে বিশ্ব উত্তপ্ত হয়ে উঠেছে। প্রাক শিল্পোন্নয়নের সময়ের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা ১.১ সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এতে রেকর্ড ভঙ্গকারী তাপমাত্রা ও আবহাওয়ার ঘটনা ঘটছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads