উচ্ছেদের নোটিশ পেলেও পাহাড়ের গায়ে তৈরি বাড়ি ছাড়বেন না নিসিম

পঞ্চাশ বছর ধরে পাহাড়ের গায়ে নিজ হাতে তৈরি করা বাড়িতে বাস করছেন ৭৭ বছর বয়সের ইসরায়েলি নাগরিক নিসিম কাহলন। ১৯৭৩ সালে পাহাড়ের ধার কেটে গুহার মত গর্ত করে সেখানে তৈরি করেন এ বাড়িটি।

নিসিমের হাতে ভূমধ্যসাগরের তীরে এ বাড়িটি ছেড়ে দেওয়ার উচ্ছেদ নোটিশ এসে পৌঁছেছে। কিন্তু বাড়ি ছাড়তে নারাজ নিসিম।

নিসিম বলেন, আমি সমুদ্রকে সত্যিই ভালবাসি। আর আমার কাছে বাড়ি কেনার টাকাও নেই। আমি এ স্থান ছেড়ে কোথাও যাব না। বরং আমি এখানে কবরিস্থ হতে রাজি।

কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ ও  দেশটির ভূমি ও পরিবেশ রক্ষা মন্ত্রণালয় নিসিমের বাড়িটি বিপজ্জনক বলে তা সরিয়ে ফেলতে চাচ্ছে। উপকূলে এভাবে বসতি গড়া অবৈধ বলা হলেও নিসিম বলছেন এখান থেকে সরে যাওয়ার প্রস্তাব তার কাছে অপমানজনক।

হারজলিয়া পৌরসভা বলছে যে কোনো সময় পাহাড়ের গায়ে তৈরি নিসিমের বাড়িটি ধসে পড়তে পারে। তিনি মারা যেতে পারেন। এমনকি নিসিমকে বিকল্প বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার কথাও বলেছে পৌরসভা কর্তৃপক্ষ।

নিসিমের বাড়িতে ইন্টারনেট বা টেলিফোন সংযোগ নেই। তার পরিচিত কারো সঙ্গে বা ব্যক্তিগতভাবে নিসিমের বাড়িতে কেউ যেতে পারেন।

পাথর কুড়িয়ে ঘরের দেওয়াল নির্মাণ করেছেন নিসিম। কোনো বর্জ্য নেই তার বাড়িতে। তবে কোনো অনুমতি নেনটি তা অকপটে স্বীকার করেন নিসিম।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads