ইন্দোনেশিয়ায় ফেরি ডুবি, অন্তত ১৫ জনের মৃত্যু

সুলায়েসি দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে নিখোঁজ রয়েছেন ১৮ জন যাত্রী। তাদের খোঁজে সন্ধান চলছে। কর্তৃপক্ষ একথা জানায়।

সোমবার মধ্যরাতে (গ্রিনীচ মান সময় ১৬টা) ফেরিটিতে ৪০ যাত্রী নিয়ে ডুবে যায়। জীবিত উদ্ধার করা ৬ যাত্রীকে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। তবে ইন্দোনেশিয়ায় ফেরিতে কত সংখ্যক যাত্রী ছিল তা জানা যায় না। কর্তৃপক্ষের দেওয়া তথ্যের সঙ্গে প্রায় তার মিল থাকে না।

দক্ষিণপূর্ব সুলায়েসির কেন্দারি শহরের স্থানীয় উদ্ধার ও অনুসন্ধান সংস্থার প্রধান মুহাম্মাদ আরাফাত এক বিবৃতিতে বলেছেন, দুইদলে ভাগ হয়ে সেখানে অনুসন্ধান চালানো হচ্ছে। প্রথম দলটি দুর্ঘটনাস্থলের পানিতে ডুব দিয়ে সন্ধান করছে। আর দ্বিতীয় দলটি রাবার বোট ও লংবোট নিয়ে সেখানকার পানির ওপর অনুসন্ধান চালাচ্ছে। 

বিশ্বের বৃহত্তম দ্বীপমালার দেশ ইন্দোনেশিয়ায় প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে। দেশটিতে ১৭ হাজারেরও বেশি দ্বীপ রয়েছে।

১৯১৮ সালে সুমাত্রা দ্বীপের তোবা হ্রদে একটি অতিরিক্ত যাত্রী বোঝাই ফেরি ডুবে প্রায় ১৯২ জন যাত্রী ডুবে মারা যায়। গত বছর মে মাসে পূর্ব নুসা টেংগারা প্রদেশে ৮০০ যাত্রী নিয়ে একটি ফেরি চড়াইয়ে আটকে যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads